ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৪, নিখোঁজ ৮০
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে মৌসুমি ঝড় ও ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো অন্তত ৮০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
শুক্রবার (২৮ নভেম্বর) ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রধান সুহারিয়ান্তো হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েক দিনের টানা ঝড়-বৃষ্টিতে আচেহ এবং পশ্চিম সুমাত্রা প্রদেশের পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও সার্বিক পরিস্থিতির উন্নতি হয়নি। বন্যা কবলিত অনেক দুর্গম এলাকায় এখনো পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা।
দুর্যোগের কারণে দ্বীপটির বিশাল এলাকা পানির নিচে তলিয়ে গেছে। কোনো কোনো স্থানে পানি সাড়ে তিন ফুট উচ্চতায় পৌঁছেছে। রাস্তাঘাট ও টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছাড়ছে হাজারো পরিবার।
জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র আবদুল মুহারি জানান, দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে ও উদ্ধারকাজে বিমান বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। এছাড়া বিদ্যুৎহীন এলাকাগুলোতে সংযোগ স্বাভাবিক করার জোর প্রচেষ্টা চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত