ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়: ইশরাক
নিজস্ব প্রতিবেদক: বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই এবার দলের একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৬ নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলব্যারাক জিরো পয়েন্টে নবনির্মিত ফোয়ারা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক হোসেন বলেন, “নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কার কার্যকর করা সম্ভব নয়। সংস্কার চলমান প্রক্রিয়ার মাধ্যমে ঘটতে পারে, তবে নির্বাচনকে থামানো যাবে না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন।”
তিনি আরও বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয়। সংসদীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে রাষ্ট্রকে বিভক্ত করা হয়েছে, এবং জনগণকে ‘মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ’ হিসেবে ভাগ করে শোষণ চালানো হয়েছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জনগণ ইতিমধ্যেই প্রতিরোধ গড়ে তুলেছে।
নির্বাচন পেছানোর ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিএনপি ঐক্যবদ্ধ থাকলে জনগণ তাদের পাশে থাকবে। প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির মাধ্যমে নির্বাচন করার দাবি সমালোচনা করে তিনি বলেন, “এটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ এতে এলাকাভিত্তিক জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ হারাবে।”
ইশরাক হোসেন এলাকাবাসীর উদ্দেশে বলেন, “আমি আপনাদের সন্তান হিসেবে এবারের নির্বাচনে একটি সুযোগ চাই। যদি ভুল করি, আপনারাই পরের নির্বাচনে তার বিচার করবেন। জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)