ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন বন্ধ: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলির ঘটনায়, ভবিষ্যতে “তৃতীয় বিশ্বের” সব দেশ থেকে অভিবাসী গ্রহণ স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প । বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সামাজিক মাধ্যম ‘Truth Social’-এ দেওয়া তার পোস্টের মাধ্যমে এ বিষয়টি জানানো হয়।
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, জনস্বাস্থ্য ও সামাজিক স্থিতিশীলতা বিকৃত অভিবাসন নীতির কারণে প্রভূত ক্ষতির মুখোমুখি হয়েছে। তিনি বলেন, তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে আসা অভিবাসীদের জন্য দেওয়া সব ধরনের ফেডারেল সুবিধা, ভর্তুকি এবং সরকারি সাহায্য রদ করা হবে। যারা দেশকে ‘ভালোবাসে না’ বা ‘নিরাপত্তার জন্য ঝুঁকি’ বলে বিবেচিত হবে, তাদের নাগরিকত্বও বাতিলের নির্দেশ থাকছে।
এর আগে, বুধবার (২৬ নভেম্বর) হোয়াইট হাউসের সামনায় দুই গার্ড সদস্যকে গুলির ঘটনায় আহত করার দায়ে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজনকে অভিযুক্ত করা হয়েছে এবং ঘটনা নিরাপত্তা ও অভিবাসন নীতি নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে।
ট্রাম্প প্রশাসন একই সঙ্গে ঘোষণা করেছে, ২০২১ সালের পর যারা অবৈধভাবে বা ‘অসতর্কভাবে’ যুক্তরাষ্ট্রে গেছেন—তাদের গ্রিন কার্ড এবং আশ্রয়পত্র পুনর্বিচার করা হবে। “চ্যালেঞ্জিং, ঝুঁকিপূর্ণ বা অপ্রয়োজনীয়” হিসেবে চিহ্নিত হলে, দ্রুত নির্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে কেন্দ্র করে দেশি-বিদেশি নানান প্রতিক্রিয়া শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্ত অনেক দেশকে যুক্তরাষ্ট্রে মানবিক আশ্রয় ও সুযোগ থেকে বঞ্চিত করবে এবং অভিবাসন ব্যবস্থাকে শক্তভাবে প্রভাবিত করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি