ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
দাবি আদায় না হলে সোমবার থেকে মাধ্যমিক স্কুলে শাটডাউন
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতন ও অন্যান্য দাবিতে শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। রোববারের (৩০ নভেম্বর) মধ্যে তাদের দাবি পূরণ না হলে আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে সাতশ সরকারি স্কুলে এই কর্মসূচি শুরু হবে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মাধ্যমিক শিক্ষক নেতারা এ তথ্য জানান।
শিক্ষকরা নবম গ্রেডে বেতন নির্ধারণ, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর দ্রুত গঠনসহ চারটি দাবি করে আসছেন। এদিন তারা সকাল থেকে রাজধানীর আব্দুল গণি রোডে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের কার্যালয় শিক্ষা ভবন চত্বরে অবস্থান নেন। শিক্ষকদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। এর আগে বহুবার আন্দোলন করলেও এবার দাবি আদায় না হলে স্কুলে ফিরবেন না বলে জানান তারা।
মাধ্যমিক শিক্ষকদের দাবিগুলোতে রয়েছে বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের অনুমোদন, এবং ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের ৩/২টি ইনক্রিমেন্টসহ বর্ধিত বেতন সুবিধা বহাল রেখে গেজেট প্রকাশ।
অন্যদিকে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বৃহস্পতিবার থেকে তিন দফা দাবিতে সারাদেশে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন। এই কর্মসূচির অংশ হিসেবে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক ক্লাস-পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকবেন। দাবি না মানলে ১১ ডিসেম্বর থেকে আসন্ন বার্ষিক পরীক্ষা বর্জনসহ লাগাতার অনশনে যাওয়ারও ঘোষণা রয়েছে। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটির বেশি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ