ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিতর্ক: নজরুল-সোহরাওয়ার্দী কলেজ নিয়ে ইশরাকের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঐতিহাসিক দুটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন পরিকল্পনাকে কেন্দ্র করে। এ নিয়ে কঠোর সতর্কতা জানিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। তার দাবি, কবি নজরুল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজএই দুটির নাম পরিবর্তন কিংবা বিশ্ববিদ্যালয়ের অধীনে ফ্যাকাল্টিতে রূপান্তর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডি থেকে করা এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন। পোস্টে তিনি লেখেন, “ঐতিহাসিক সোহরাওয়ার্দী কলেজ এবং ঐতিহাসিক কবি নজরুল কলেজ নতুন কোনো প্রতিষ্ঠানের অধীনে একটি ফ্যাকাল্টি হিসাবে রূপান্তরিত করা যাবে না। কলেজের নাম পরিবর্তন করা যাবে না। এটি যারা করতে চাইবে, তাদেরকে অগ্রিম সতর্কবাণী দিচ্ছি।”
ইশরাকের বক্তব্যে এ পরিকল্পনা ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে, আর তার সতর্কতা রাজনৈতিক অঙ্গনে ও শিক্ষাঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন