ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
খালেদ মাসুদ পাইলট কি জামায়াতের রাজনীতিতে? গুঞ্জন ঘিরে নতুন উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক : উপমহাদেশের বাস্তবতায় ক্রিকেট এবং রাজনীতির সংযোগ কিছুটা অস্বাভাবিক হলেও একেবারেই বিরল নয়। বাংলাদেশ ক্রিকেটেও এর নজির আছে। সম্প্রতি সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের গুঞ্জন শোনা গেছে।
জামায়াতের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। খালেদ মাসুদ পাইলটও এ বিষয়ে স্পষ্ট করেছেন, তিনি আপাতত রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা রাখছেন না। তিনি জানিয়েছেন, তার জন্মগতভাবেই ক্রীড়া পরিবারের সন্তান, বাবা জাতীয় ফুটবলার ছিলেন এবং নিজেও দীর্ঘদিন জাতীয় ক্রিকেট দলে খেলেছেন ও অধিনায়কত্ব করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করছেন এবং সব রাজনৈতিক দলের প্রতি সমান শ্রদ্ধা বজায় রেখে জানিয়েছেন যে রাজনীতিতে যোগদানের প্রশ্নই আসেনা।
পাইলট বলেন, তার সার্বক্ষণিক মনোযোগ এখন ক্রিকেট এবং খেলাধুলা, বিশেষ করে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ায়। তিনি বিসিবির বাইরের কোনো সামাজিক বা ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে গুঞ্জন ছড়াতে পারে বলে উল্লেখ করেছেন। তিনি আশা করেছেন, সামাজিক দায়বদ্ধতার জন্য বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় কেউ তাকে রাজনীতির সঙ্গে যুক্ত করবেন না।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?