ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জোট হলে আলোচনা সাপেক্ষে প্রার্থিতা নির্ধারিত হবে: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে তার নির্বাচনী ৩ আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণ অধিকার পরিষদ। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, ‘খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর-৩ আসনে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থী দেবে না। পাশাপাশি, তিনি যেসব আসন থেকে নির্বাচন করবেন, সেসব আসনেও দলটি প্রার্থী দেবে না।’
এই তথ্য তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয় নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গণ অধিকার পরিষদের দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে জানিয়েছেন।
এবার ১৫০ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। এতে মোট ২০০ আসনে প্রার্থী ঘোষণার সংখ্যা পৌঁছেছে। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করা হবে এবং সব আসনে প্রার্থীদের জনসংযোগ কার্যক্রমের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচনী জোট নিয়ে রাশেদ খান বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনার কাজ চলছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জোট করা হলে আলোচনা সাপেক্ষে প্রার্থিতা নির্ধারিত হবে।’
তিনি আরও উল্লেখ করেছেন, ‘একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সমর্থন রয়েছে। তবে আগে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে অন্তর্বর্তী সরকারের।’
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর