ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ভারত, ভুটান, বঙ্গোপসাগর ও ইন্দোনেশিয়ায় বিভিন্ন মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুর রাজ্যে ৩ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪২ মিনিটে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ কম্পন রেকর্ড করে। ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ভুটান ও বঙ্গোপসাগরেও দুটি ক্ষুদ্র মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। বঙ্গোপসাগরে রাত ২টা ৫৯ মিনিটে ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩২ মিনিটে ভুটানে ৩ দশমিক ০ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
এদিকে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থার তথ্যে জানা যায়, কম্পনটির উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল।
এর আগের দিন বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
ডুয়া/নয়ন
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস