ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার থেকে প্রাথমিক শিক্ষকদের লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। অর্থ ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের পরও দাবির দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এই কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
বুধবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৩০ নভেম্বর থেকে এই আন্দোলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতি ও সাধারণ শিক্ষকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কর্মসূচি ৩ দিন এগিয়ে আনা হয়েছে।
শিক্ষক নেতারা জানান, গত ৮ নভেম্বর শহীদ মিনার ও শাহবাগে তাদের কর্মসূচিতে পুলিশের হামলায় শতাধিক শিক্ষক আহত হন। ওই ঘটনায় আহত চাঁদপুরের শিক্ষক ফাতেমা আক্তার গত ১৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর ৯ ও ১০ নভেম্বর মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলেও গত ১৫ দিনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ করে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ বেড়েছে।
শিক্ষকদের ৩ দফা দাবি:
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করা।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই পূর্ণদিবস কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন নেতারা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা