ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ঢাবি বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি: ঢাকা ইউনিভার্সিটি বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবম পুনর্মিলনী আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. আতহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির কাউন্সিল মেম্বার অধ্যাপক ড. জেড এন তাহমিদা বেগম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল বাসার স্বাগত বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাইদের কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, নবীন শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইগণ সহায়ক ভূমিকা পালন করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক অ্যালামনাই সহযোগিতা করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তির আওতায় আনতে বিশেষ এন্ডাওমেন্ট ফান্ড গঠনসহ শিক্ষা ও গবেষণার উন্নয়নে এগিয়ে আসার জন্য তিনি অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক ড. জিয়া উদ্দিন আহমেদ ও মেজবাহ উদ্দিন আলীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া, ২০২২ সালের এম এস পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ অর্জন করায় মো. তানবীর হাছান শিশিরকে ড. মো. আতহার উদ্দিন স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস