ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নির্বাচনে অপতথ্য ঠেকাতে ইসির সঙ্গে কাজ করবে 'টিকটক'
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অপতথ্য, বিভ্রান্তি ও যেকোনো ধরনের ম্যানিপুলেশন বা কারসাজি ঠেকাতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে যৌথভাবে কাজ করবে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।
বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠক শেষে এ প্রতিশ্রুতির কথা জানান টিকটকের সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম।
বৈঠক শেষে ফেরদৌস মুত্তাকিম জানান, নির্বাচনকে ঘিরে অনলাইন পরিসর নিরাপদ রাখতে টিকটক ইতিমধ্যে একটি বহুজাতিক বিশেষজ্ঞ দল নিয়োগ করেছে এবং বাড়তি নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি ইসিকে আশ্বস্ত করে বলেন, টিকটক কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে দেবে না। প্ল্যাটফর্মটি তাদের সেফটি মেকানিজম এবং অপতথ্য দমনে নিজস্ব নীতিমালার বিষয়ে কমিশনকে অবহিত করেছে।
টিকটকের পক্ষ থেকে জানানো হয়, কনটেন্ট ইন্টিগ্রিটি বা বিষয়বস্তুর সততা রক্ষার অংশ হিসেবে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি ৬৩ লাখ ভিডিও অপসারণ করা হয়েছে। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে প্ল্যাটফর্মটি তাদের নীতিমালা রক্ষায় কতটা কঠোর।
বৈঠকে সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং টিকটকের ৯ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?