ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সচিবালয়ে অপরিচিতদের প্রবেশ বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি
নিজস্ব প্রতিবেদক: সরকারি সচিবালয়ে অচেনা বা সন্দেহজনক দর্শনার্থীদের প্রবেশ সীমিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নির্দেশনা জারি করেছে। সম্প্রতি সমস্ত মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের উদ্দেশে চিঠি পাঠিয়ে বলা হয়েছে, পরিচিতি নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দেওয়া থেকে বিরত থাকার জন্য।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবদের একান্ত সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবরা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশের জন্য ওটিপি প্রদান করেন। তবে সাম্প্রতিক সময়ে দেখা গেছে, ওটিপি গ্রহণ করে কিছু দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এতে কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
এই কারণে, চিঠিতে দর্শনার্থীদের অনুকূলে ওটিপি দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়া হয়েছে। অপরিচিত, স্বল্পপরিচিত বা সন্দেহজনক কাউকে ওটিপি প্রদান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষভাবে সতর্ক থাকার কথা বলা হয়েছে।
চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব এবং সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে। উপ-পুলিশ কমিশনারকে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে।
সপ্তাহে প্রতি সোমবার ও বৃহস্পতিবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ সচিবালয়ে বন্ধ রাখা হয়। এই দুই দিন ছাড়া অনুমোদিত কার্ডধারী ব্যতীত কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারছে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)