ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিক্ষা ও স্বাস্থ্যে সর্বোচ্চ বিনিয়োগ করবে বিএনপি: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে বিএনপি শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি ঘোষণা দেন, বিএনপির বাজেটে এই দুই খাতেই সবচেয়ে বেশি বিনিয়োগ করা হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর বিএনপি আয়োজিত এসএসসি ও এইচএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ গঠনে মেধার কোনো বিকল্প নেই। তাই আমাদের পরিকল্পনায় শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সবার আগে থাকবে। এর পাশাপাশি পরিবেশ রক্ষাসহ অন্যান্য বিষয়েও আমরা কাজ করব।’
স্বৈরাচারী সরকারের পতনের পর দেশে নতুন আশা ও স্বপ্নের সঞ্চার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন মেধার মূল্যায়ন শুধু সামাজিকভাবে নয়, রাজনৈতিকভাবেও হচ্ছে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
বিএনপির শিক্ষা ভাবনার কথা তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন, আগামী দিনের শিক্ষা ব্যবস্থা হবে বিশ্বমানের। যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও প্রযুক্তির সমন্বয় থাকবে। শিক্ষার্থীদের স্মার্টফোন ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানান তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ