ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের খেলার সময়সূচি
সরকার ফারাবী: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আগামী ৭ ফেব্রুয়ারি। এবারের আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়েই লিটন দাস–তাসকিন আহমেদরা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।
বিশ্বকাপের প্রথম দিন, ৭ ফেব্রুয়ারি, বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা থেকে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
টুর্নামেন্টে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ৯ ফেব্রুয়ারি, নবাগত ইতালির বিপক্ষে। এটিও অনুষ্ঠিত হবে কলকাতায়, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়।
বাংলাদেশের তৃতীয় ম্যাচ নির্ধারিত রয়েছে ১৪ ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিনে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। কলকাতায় আয়োজিত এই ম্যাচের শুরু সময় বিকাল সাড়ে ৩টা।
গ্রুপ পর্বে টাইগারদের শেষ প্রতিপক্ষ নেপাল। ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যা দিয়ে শেষ হবে বাংলাদেশের গ্রুপপর্বের লড়াই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত