ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিশ্বজুড়ে তোলপাড়: সৌদিতে খোলা হচ্ছে দুই নতুন মদের দোকান
নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য আরও দুইটি অ্যালকোহল স্টোর চালুর পরিকল্পনা করেছে। বিষয়টি সম্পর্কে অবহিত একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে যে একটি স্টোর স্থাপন করা হবে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর ধাহরান কম্পাউন্ডে, যেখানে কেবল অমুসলিম বিদেশি কর্মীরাই প্রবেশাধিকার পাবেন। অন্যটি খুলবে জেদ্দায়, স্থানীয় বিভিন্ন কনস্যুলেটের কূটনীতিকদের জন্য।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব ধীরে ধীরে কঠোর সামাজিক নিষেধাজ্ঞা শিথিল করছে এবং দেশকে উন্মুক্ত করার বৃহত্তর সংস্কার–প্যাকেজ বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় গত বছর রিয়াদে ৭৩ বছর পর প্রথমবারের মতো অমুসলিম কূটনীতিকদের জন্য একটি অ্যালকোহল স্টোর চালু করা হয়, যা কূটনীতিকদের কাছে “বুজ বাঙ্কার” নামে পরিচিত।
সূত্র জানায়, ধাহরানের নতুন স্টোরটি ২০২৬ সালে চালুর পরিকল্পনা থাকলেও এখনো সরকারি কোনো সময় ঘোষণা হয়নি। সৌদি সরকার এবং আরামকো এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। রিয়াদের স্টোরটিতে সম্প্রতি প্রিমিয়াম রেসিডেন্সি–ধারীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা উদ্যোক্তা, বড় বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবী।
এর আগে অ্যালকোহলের প্রবেশাধিকার ছিল কূটনৈতিক ব্যাগেজ, কালোবাজার বা ব্যক্তিগতভাবে তৈরি পদ্ধতির ওপর নির্ভরশীল। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েত ছাড়া প্রায় সব দেশেই সীমিত আকারে অ্যালকোহল বৈধ, তবে সৌদিতে অধিকাংশ নাগরিকের জন্য এটি এখনও সম্পূর্ণ নিষিদ্ধ।
তবুও সামাজিক পরিবর্তনে সৌদি আরব দ্রুত এগোচ্ছে—সিনেমা হল, কনসার্ট, মরুভূমির মিউজিক ফেস্টিভ্যাল, নারীদের গাড়ি চালানোর অনুমতি, নারী-পুরুষের মেলামেশায় কড়াকড়ি শিথিল—সবই এই নতুন যুগের অংশ। অর্থনীতিকে বহুমুখী করা এবং পর্যটন ও আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে ক্রাউন প্রিন্সের কৌশলের অংশ হিসেবেই এসব উদ্যোগ এগোচ্ছে।
যদিও ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পর্যটন এলাকায় অ্যালকোহল চালুর পরিকল্পনা আছে—এমন দাবি আগেও ওঠে, যা সৌদি কর্তৃপক্ষ অস্বীকার করেছে। তবুও বিষয়টি দেশে ব্যাপক অনলাইন বিতর্ক সৃষ্টি করে, কারণ সৌদি রাজতন্ত্র ইসলামের দুই পবিত্র মসজিদের ‘খাদেম’ হিসেবে পরিচিত।
অ্যালকোহলের বিষয়ে শিথিলতা এখনও খুব সতর্কভাবে এগোচ্ছে। রেড সি গ্লোবালের অধীনে নতুন রিসর্টগুলোতেও এখনো অ্যালকোহল দেওয়া হচ্ছে না। সম্প্রতি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিবকে অ্যালকোহল নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখনো কোনো পরিবর্তন হয়নি।” তবে ‘এখনো হয়নি’—এতে ভবিষ্যতে পরিবর্তন আসতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, “আপনি যেভাবে ব্যাখ্যা করতে চান, করতে পারেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ