ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাজিল বনাম পর্তুগাল: খেলাটি মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে
সরকার ফারাবী: ফুটবলপ্রেমীদের জন্য আজকের রাত যেন উৎসবের রাত! ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৫-এর সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দুই মহাদ্বীপের দুই পরাশক্তি ব্রাজিল ও পর্তুগাল। ফাইনালের আসন নিশ্চিত করার এই লড়াইকে ঘিরে উত্তেজনা ইতোমধ্যেই তুঙ্গে। তরুণ প্রতিভায় ভরপুর দুই দলই আজ মাঠে নামছে সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার লক্ষ্য নিয়ে, আর সেই কারণে ম্যাচটি হতে যাচ্ছে একদম হাই-ভোল্টেজ নাটকীয়তা ভরা ৯০ মিনিট।
ম্যাচের তথ্য:
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের এই বড় ম্যাচটি শুরু হবে আজ, ২৪ নভেম্বর, বাংলাদেশ সময় রাত ১০টা (২২:০০)। কাতারের রাওয়াতে অনুষ্ঠিতব্য এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। দুদলই সমান ফর্মে থাকায় ম্যাচটি হতে চলেছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
মুখোমুখি পরিসংখ্যান
অনূর্ধ্ব-১৭ স্তরে পর্তুগাল ও ব্রাজিলের সর্বশেষ ৪টি মুখোমুখি লড়াইয়ের ফল-
১টি ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল
৩টি ম্যাচ ড্র হয়েছে
সাম্প্রতিক ফর্মে উভয় দলই সমান শক্তিশালী: শেষ ৫ ম্যাচে ৪টি করে জয় এবং ১টি করে ড্র। তাই আজকের সেমিফাইনাল যে উচ্চমানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তা বলাই যায়।
লাইভ দেখার সহজ উপায়
বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখতে আর কোনো সাবস্ক্রিপশন লাগবে না। ফিফার অফিসিয়াল অ্যাপ থেকেই দর্শকরা সহজে লাইভ দেখতে পারবেন।
কীভাবে দেখবেন:
আপনার স্মার্টফোনে “FIFA+ App” ডাউনলোড করুন
গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে এটি বিনামূল্যে পাওয়া যাবে।
অ্যাপটি খুললেই রাত ১০টায় ব্রাজিল বনাম পর্তুগাল সেমিফাইনাল ম্যাচটি লাইভ দেখা যাবে।
এখনই অ্যাপটি ইনস্টল করে প্রস্তুত হয়ে যান আজ রাতে উপভোগ করুন ফুটবলের ভবিষ্যৎ তারকাদের লড়াই, ব্রাজিল বনাম পর্তুগালের এই মহারণ!
সরাসরি দেখতে এখানেক্লিককরুন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা