ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
ভূমিকম্প আতঙ্কে দিনাজপুরের পাথর খনি বন্ধ
নিজস্ব প্রতিবেদক:ভূমিকম্পের আতঙ্কের কারণে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে খনি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
খনি সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে পরপর ভূমিকম্প অনুভূত হওয়া এবং প্রাণহানির ঘটনায় খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। একপর্যায়ে খনি ও ঠিকাদারি প্রতিষ্ঠান বেলারুশ কর্তৃপক্ষের পরামর্শে খনি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার সকালে শিফটে খনির শ্রমিকরা ভূ-অভ্যন্তরে কাজে নামার সময় দ্বিধা প্রকাশ করলে খনি কর্তৃপক্ষ তা দ্রুত পেট্রোবাংলাকে জানায়। পেট্রোবাংলার সিদ্ধান্ত খনিতে পৌঁছার সঙ্গে সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়।
খানির এমডি ডিএম জোবায়েদ হোসেন পেট্রোবাংলাকে ভূমিকম্প আতঙ্ক এবং খনি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস