ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
স্থগিত হলো আবু সাঈদ হত্যা মামলার শুনানি
নিজস্ব প্রতিবেদক :জুলাই আন্দোলনের শহীদ ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে নির্ধারিত সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হয়নি। সাক্ষী বিশেষ কারণে আদালতে উপস্থিত না থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নতুন তারিখ নির্ধারণ করেছে।
সোমবার (২৪ নভেম্বর) ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ, অপর সদস্য জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর—এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণের কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তা পেছানো হয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য আইনজীবীরা।
এর আগে সকালেই ছয় আসামিকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।
গতকাল ১৬তম দিনে সাজু রায়ের জবানবন্দি গ্রহণ শেষে এর আগে শিক্ষার্থী শান-এ রওনক বসুনিয়া, মিঠাপুকুর থানার ওসি মো. নূরে আলম সিদ্দিক, পুলিশের নায়েক আবু বকর সিদ্দিক, এসআই মো. আশরাফুল ইসলাম, কারমাইকেল কলেজের শিক্ষার্থী ইমরান আহমেদ এবং বেরোবি শিক্ষার্থী আকিব রেজা খানসহ একাধিক সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
২৮ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মামলার সাক্ষ্যগ্রহণ। এর আগে চলতি বছরের ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরির নির্দেশ দেয়। তাদের মধ্যে ২৪ জন এখনও পলাতক রয়েছেন। পলাতকদের পক্ষে রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ করেছে ট্রাইব্যুনাল। মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৬২।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন