ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী দল’ বললেন সাবেক এনসিপি নেত্রী
নিজস্ব প্রতিবেদক: সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় জামায়াতে ইসলামীর চরিত্র ও কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তাঁর দাবি, দলটি ধর্মের অপব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং তাদের আচরণ মূলত স্বৈরাচারী প্রবণতারই বহিঃপ্রকাশ। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ভিডিওতেই তিনি এসব মন্তব্য তুলে ধরেন।
নীলা ইসরাফিল বলেন, জামায়াতে ইসলামীর মতো দলকে তিনি আগে ভিন্নভাবে দেখতেন, কিন্তু এখন বুঝতে পারছেন যে তারা ধর্মীয় অনুভূতি ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। তাঁর ভাষায়, “ওরা একধরনের শিরককারী, ধর্ম ব্যবসায়ী দল। আমরা সাধারণ মানুষ ভেবেছি তারা শান্তির কথা বলে এটা ভুল ছিল।” তিনি আরও যোগ করেন, “হাসিনা যেমন স্বৈরাচার, ঠিক একইভাবে জামায়াতে ইসলামীর মধ্যেও স্বৈরাচারের মনোভাব স্পষ্ট।”
তিনি বলেন, অতীতে তিনি মনে করতেন জামায়াতকে নিষিদ্ধ রাখা অযৌক্তিক। কিন্তু এখন তিনি বুঝেছেন কেন শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে দলটিকে নিষিদ্ধ করে রেখেছিলেন। তাঁর মতে, দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার থাকা উচিত ভেবে যে সংশয় ছিল, বর্তমান পরিস্থিতিতে তা দূর হয়েছে।
নীলা ইসরাফিল মন্তব্য করেন, বাংলাদেশ একটি বহু ধর্ম ও গোত্রের সমন্বয়ে গড়া সমৃদ্ধ দেশ যেখানে সবাই মিলেমিশে বসবাস করে। এই পরিবেশে ধর্মকে কেন্দ্র করে বিভেদ তৈরি করার যেকোনো প্রচেষ্টা তিনি ‘মুনাফেকী’ বলেও উল্লেখ করেন। তাঁর দাবি, যারা সমাজকে বিভক্ত করার চেষ্টা করে তারা দেশের মঙ্গল চায় না।
শেষদিকে নীলা কঠোর ভাষায় প্রশ্ন তোলেন জামায়াতে ইসলামীর সম্ভাব্য ক্ষমতায় আসা নিয়ে। তিনি বলেন, “তারা যদি ক্ষমতায় আসে তাহলে নারীদের দায়িত্ব তো বাদই দিলাম, সাধারণ মানুষের অবস্থাও ভয়াবহ হতে পারে।” তাঁর অভিযোগ, বাউল শিল্পীদের ওপর হামলা, নারীদের প্রতি সহিংসতা এসব ঘটনায় দলটির ভূমিকা উদ্বেগজনক। তিনি আরও প্রশ্ন করেন, “ড. ইউনূস কি বসে বসে দেখছেন? তিনি কি জামায়াতকে প্রতিটি এলাকায় অরাজকতা সৃষ্টির লাইসেন্স দিয়ে দিয়েছেন?” এসব প্রশ্ন তুলেই তিনি ভিডিও বার্তাটি শেষ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)