ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখছি না: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, দেশে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এখনও দেখা যাচ্ছে না।
রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আমরা আমাদের স্বপ্ন ও প্রতিশ্রুতির সঙ্গে এগিয়ে যাচ্ছি। এই নির্বাচনে সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণ যে সমর্থন দিয়েছে, তাতে এনসিপি এতদূর পৌঁছেছে। মানুষের আস্থা ও ভরসা আমাদের সামনে এগোতে প্রেরণা যোগাবে।
নির্বাচনের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যে ধরনের সমান লেভেল প্লেয়িং ফিল্ড থাকা উচিত, আমরা তা দেখছি না। আমরা বহুদিন ধরে নির্বাচন প্রক্রিয়ার জবরদখল, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ছড়াছড়ি এবং মাসল পাওয়ারের ব্যবহার দেখছি। ফ্যাসিবাদী সময়ে মানুষ ভোট দেওয়ার সুযোগও পাননি। এবারের নির্বাচন যদি গণতান্ত্রিক ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করি তরুণ, স্বপ্নবাজ এবং দেশপ্রেমী মানুষ সংসদে আসবেন।
নাহিদ ইসলাম আরও বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনকে দৃঢ় অবস্থান নিতে হবে, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রশাসন দখলের কথা বলছে ও নিয়ন্ত্রণের কৌশল ঘোষণা করছে। ‘জুলাই সনদ’ প্রক্রিয়া কেন্দ্র করে দলগুলো মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। যারা একসময় বন্ধু ছিল, তারা এখন চক্রান্ত করছে। যদি নির্বাচন ভাগাভাগি, সাজানো বা সমঝোতার মাধ্যমে পরিচালিত হয়, তবে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত