ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কোনো ধরনের হয়রানিমূলক মামলা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মামলাকে প্রতিহিংসা বা হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা আইনের শাসনের জন্য গুরুতর প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, এ ধরনের অভিযোগ পাওয়া মামলাগুলো সরকার যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া কিছু মামলায় বিপুলসংখ্যক আসামি করা হয়েছে, যার মধ্যে ব্যক্তিগত শত্রুতা বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম যুক্ত করার অভিযোগও রয়েছে। কিছু ক্ষেত্রে সুবিধাবাদী গোষ্ঠীর অপব্যবহারের বিষয়ও সরকারের নজরে এসেছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, এসব মামলা খতিয়ে দেখে প্রকৃত সত্য বের করা হবে এবং যেখানে প্রয়োজন সেখানে সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হবে। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে কোনো ধরনের হয়রানিমূলক মামলা বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে যেসব মামলা প্রত্যাহার করা হয়েছে, তার বাইরে হত্যা, মাদক এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলো বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা পর্যালোচনায় নেওয়া হয়েছে। নিজের বিরুদ্ধেও একাধিক হত্যা, অস্ত্র ও বিস্ফোরক মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক মামলা শনাক্ত করে সেগুলো প্রত্যাহারের বিষয়ে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, তবে যাতে অপব্যবহার না হয় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হবে।
এর আগে তিনি জানান, বিগত সরকারের সময় বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক