ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
প্রধানমন্ত্রীর উদ্বোধনে আগামী ১০ মার্চে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
নিজস্ব প্রতিবেদক: দরিদ্র ও নিম্নআয়ের পরিবারকে আর্থিক সহায়তার আওতায় আনতে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে আগামী ১০ মার্চ। ওই দিন প্রকল্পটির পাইলট কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের উপ-কমিটির বৈঠকে ফ্যামিলি কার্ড প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রী জানান, অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত উপ-কমিটির সুপারিশের ভিত্তিতে প্রকল্পটির পাইলটিং অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম ধাপে দেশের বিভিন্ন বিভাগের ১৪টি উপজেলা বাছাই করা হয়েছে। প্রতিটি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে সর্বজনীনভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং ১০ মার্চ একযোগে কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে এবং ভবিষ্যতে সারা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত শ্রেণির সুবিধাভোগী পরিবার—বিশেষ করে নারীরা—সরাসরি উপকৃত হবেন।
মন্ত্রী বলেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। একজন নারী স্বাবলম্বী হলে পুরো পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হয়—এই ধারণা থেকেই প্রকল্পটি নেওয়া হয়েছে, যা দলের নির্বাচনী অঙ্গীকারেরও অংশ।
তিনি জানান, ফ্যামিলি কার্ডের আওতায় নির্বাচিত সুবিধাভোগীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা