ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যক্ষ্মা ও ফুসফুস স্বাস্থ্য সুরক্ষায় বৈশ্বিক আলোচনায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ বৈশ্বিক ফুসফুস স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমের সাম্প্রতিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও অর্জিত অভিজ্ঞতার কথা বিশ্ববাসীকে জানানো হয়েছে।
গত মঙ্গলবার (১৮ নভেম্বর) কোপেনহেগেনের বেল্লা সেন্টারে ‘ইন্টারনেশন্যাল ইউনিয়ন অ্যাগেনস্ট টিউবারকিউলোসিস অ্যান্ড লাং ডিজিজ’ (দ্য ইউনিয়ন) আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনের পর্দা ওঠে।
সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির উপ-পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন এবং টিপিএটি কো-অর্ডিনেটর ডা. রিফাত জাহান খান। তারা বাংলাদেশের যক্ষ্মা নির্মূলে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সামনে তুলে ধরেন। এছাড়াও তারা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে নীতি-নির্ধারণী সংলাপ এবং গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধ পর্যালোচনায় অংশ নেন।
‘দ্য ইউনিয়ন’ প্রতি বছর বিশ্বজুড়ে ফুসফুস স্বাস্থ্য, যক্ষ্মা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ রোধ, অসংক্রামক ব্যাধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করে থাকে। এতে নীতি নির্ধারক, গবেষক এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার হাজারো প্রতিনিধি অংশ নেন। এবারের সম্মেলনেও যক্ষ্মাসহ ফুসফুস সংক্রান্ত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ভবিষ্যৎ কৌশল নির্ধারণ এবং অভিজ্ঞতা বিনিময় ছিল মূল আলোচ্য বিষয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত