ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট: বড় লিড বাংলাদেশের, দেখুন স্কোর-LIVE
সরকার ফারাবী: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে এসে ম্যাচের নিয়ন্ত্রণ দৃঢ়ভাবে নিজেদের হাতে নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৪৭৬ রানের পাহাড় গড়ে এবং জবাবে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে অলআউট করে স্বাগতিকরা ইতোমধ্যেই ২১১ রানের বিশাল লিড তুলে নিয়েছে।
বাংলাদেশের প্রথম ইনিংস: লিটন–মুশফিকের সেঞ্চুরি জুটি, ম্যাকব্রাইনের স্পিনে লড়াই-
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে চাপ থাকলেও, মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি জুটি বাংলাদেশের ইনিংসকে ভরসা দেয়।
মুশফিকুর রহিম ২০৬ বলে ১০৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন।
লিটন দাস ছিলেন আরও আগ্রাসী ৮ চার ও ৪ ছক্কায় ১৯২ বলে ১২৮ রানের অসাধারণ ইনিংস।
তাদের পাশাপাশি মুমিনুল হক ৬৩ এবং মেহেদী হাসান মিরাজ ৪৭ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন, যা বাংলাদেশকে প্রথম ইনিংসে শক্ত ভিত্তি দেয়।
আইরিশদের হয়ে একাই লড়াই করেন অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন। ৩৩.১ ওভারে ১০৯ রান দিয়ে একাই ৬ উইকেট তুলে নেন তিনি। ম্যাথিউ হামফ্রেজ ও গ্যাভিন হোয়ে নেন ২টি করে উইকেট।
আয়ারল্যান্ডের প্রথম ইনিংস: টাকার–ডোহেনি–নিলের চেষ্টা, কিন্তু তাইজুলের ঘূর্ণি থামাল আশা-
জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড মাঝেমধ্যে লড়াই করলেও বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি।
লরকান টাকার ১৭৫ বলে অপরাজিত ৭৫ রানে ইনিংসের হাল ধরেন।
জর্ডান নিল (৪৯) এবং স্টিফেন ডোহেনি (৪৬) দলের সংগ্রহ বাড়াতে সহায়তা করেন।
অন্যদিকে, বাংলাদেশ বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তাইজুল ইসলাম। ৩৫.৩ ওভার বল করে মাত্র ৭৬ রানে ৪ উইকেট তুলে নেন তিনি। খালেদ আহমেদ ও হাসান মুরাদ শিকার করেন ২টি করে উইকেট। ইবাদত হোসেন নেন ১টি উইকেট।
সব মিলিয়ে ৮৮.৩ ওভারে আয়ারল্যান্ড গুটিয়ে যায় ২৬৫ রানে।
ম্যাচের বর্তমান পরিস্থিতি: বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার পথে বাংলাদেশ
প্রথম ইনিংসে পাওয়া ২১১ রানের বড় লিডকে পুঁজি করে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম এখনো অপরাজিত থেকে ইনিংস এগিয়ে নিচ্ছেন।
বাকি রয়েছে আরও ৮৯.৪ ওভার ফলে বাংলাদেশ দ্রুত রান তুলে আয়ারল্যান্ডের সামনে একটি কঠিন লক্ষ্য দাঁড় করাতে চাইবে, যাতে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে রাখা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত