×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

মুশফিক–লিটনের সেঞ্চুরির পর স্পিনের ঘূর্ণিতে বিপর্যস্ত আয়ারল্যান্ড

২০২৫ নভেম্বর ২১ ১০:১২:৪৮

মুশফিক–লিটনের সেঞ্চুরির পর স্পিনের ঘূর্ণিতে বিপর্যস্ত আয়ারল্যান্ড

স্পোর্টস নিউজ : মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে দাপট দেখানোর পর বল হাতে মাঠে নেমেই স্পিন আক্রমণে আয়ারল্যান্ডকে কোণঠাসা করে দেন হাসান মুরাদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। ফলে বড় লিডের স্বপ্ন এখন আরও উজ্জ্বল হয়ে উঠেছে টাইগারদের সামনে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৯৮। কঠিন চাপে থাকা আইরিশদের হয়ে লর্কান টাকার ৩৩ বলে ১১ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী অভিষিক্ত স্টিভেন ডোহেনি, যিনি এখন পর্যন্ত ২১ বলে মাত্র ২ রান করতে পেরেছেন।

ফলো-অন এড়াতে আয়ারল্যান্ডের প্রয়োজন আরও ১৭৯ রান। প্রথম দিন থেকেই উইকেটে স্পিন সহায়তা ছিল, আর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা আরও বাড়ছে। ফলে তৃতীয় দিনের শুরু থেকেই আইরিশ ব্যাটারদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৯৮/৫ (৩৮ ওভার)বালবার্নি ২১, স্টার্লিং ২৭, কারমাইকেল ১৭, টেক্টর ১৪, ক্যাম্ফার ০, টাকার ১১*, ডোহেনি ২*

বাংলাদেশ বোলিং:ইবাদত ৫-১-১০-০ খালেদ ৬-০-৩০-১ তাইজুল ১২-১-৩২-১ মুরাদ ১০-৩-১০-২ মিরাজ ৩-০-১১-১ মুমিনুল ১-১-০-০

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত