ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
২০০৯ সালের অনাকাঙ্ক্ষিত ঘটনা জাতির জীবনে অপূরণীয় ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতেই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়।
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্বাধীনতা যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে সেনাবাহিনী এবং তৎকালীন ইপিআর অংশ নিয়েছে। ২০০৯ সালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৫৭ জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হারানো জাতির জীবনে অপূরণীয় ক্ষতি।”
পিলখানা হত্যাকাণ্ডকে সাধারণ ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, “বিষয়টি তখনই আমরা স্পষ্ট করি। জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে, অচিরেই তার প্রতিফলন দেখতে পাবেন। বাহিনীর আধুনিকায়নে কাজ করব।”
শহীদদের স্মৃতি যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা হবে জানিয়ে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের সময় যে তদন্ত কমিশন হয়েছে, তাদের প্রতিবেদন উন্মোচন করা হবে। প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ করার ব্যবস্থা করতে পারি।”
শহীদদের নাম গেজেট আকারে প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের আমলে দুটি কমিটি হয়েছিল। তার প্রতিবেদন কেন আসেনি বুঝতেই পারেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে পিলখানা হত্যাকাণ্ড। বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের অংশ।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত