ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
কোন দিনের টিকিট কবে ছাড়বে রেলওয়ে, দেখেনিন পূর্ণাঙ্গ তালিকা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড় সামাল দিতে আগাম প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩ মার্চ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগের মতো এবারও সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। একজন যাত্রী অগ্রিম কিংবা ফিরতি যাত্রার ক্ষেত্রে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে ইস্যু করা হবে। যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের যাত্রার টিকিট। পরদিন ৪ মার্চ পাওয়া যাবে ১৪ মার্চের টিকিট। একই ধারাবাহিকতায় ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের অগ্রিম টিকিট।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের যাত্রার টিকিট পরবর্তী সময়ে বিক্রি করা হবে।
ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ওই দিন পাওয়া যাবে ২৩ মার্চের টিকিট। পরবর্তীতে ১৪ মার্চ ২৪ মার্চের, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের ফিরতি টিকিট।
অতিরিক্ত যাত্রীচাপ মোকাবিলায় নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ে আরও জানিয়েছে, ঈদের অগ্রিম ও ফিরতি টিকিট ফেরতযোগ্য নয়। তবে যাত্রার দিন উচ্চ শ্রেণি ছাড়া মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ