ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শাহরুখকে নিয়ে বিতর্কিত মন্তব্যে তোপের মুখে বিবেক
বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের তারকাখ্যাতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন অভিনেতা বিবেক ওবেরয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, খ্যাতি চিরস্থায়ী নয় এবং আগামী ২৫ বছর পর নতুন প্রজন্মের কাছে শাহরুখ খান হয়তো অপরিচিতই থেকে যাবেন।
সাক্ষাৎকারে বিবেক ওবেরয় বলেন, “১৯৬০ সালের ছবিতে কারা অভিনয় করেছিলেন, তা নিয়ে আজকের মানুষের কি কোনো মাথাব্যথা রয়েছে? ইতিহাস থেকে সব মুছে যাবে। ২০৫০ সালে লোকে এই প্রশ্নও করতে পারে— ‘কে শাহরুখ খান?’”
নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে তিনি কিংবদন্তি রাজ কাপুরের উদাহরণ টানেন। বিবেক বলেন, “আমরা হয়তো রাজ কাপুরকে চলচ্চিত্রের ঈশ্বর বলতে পারি। কিন্তু আজকের যুগে রণবীর কাপুরের কোনো তরুণ ভক্তকে জিজ্ঞেস করে দেখুন, তারা হয়তো রাজ কাপুরকে চিনতেই পারবেন না। ইতিহাস এভাবেই আমাদের সবাইকে মুছে দেয়।”
বিবেকের মতে, তারকাখ্যাতি অত্যন্ত ক্ষণস্থায়ী এবং সময়ের স্রোতে বড় বড় নামও হারিয়ে যায়। তবে শাহরুখ খান যখন বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে এবং বিশ্বের অন্যতম ধনী অভিনেতার তালিকায় জায়গা করে নিয়েছেন, তখন বিবেকের এমন মন্তব্য ভালোভাবে নেননি শাহরুখ ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর