ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জাপানে ৫০ বছরের ইতিহাসে ভয়াবহতম অগ্নিকাণ্ড, ১৭০টি ভবন পুড়ে ছাই
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলীয় ওইতা সিটিতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে অন্তত ১৭০টি ভবন পুড়ে ছাই হয়ে গেছে। গত ৫০ বছরের ইতিহাসে দেশটিতে এটিই সবচেয়ে বড় ও বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। মঙ্গলবার বিকেলে সূত্রপাত হওয়া এই আগুনে বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং একজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ওইতা সিটির সাগানোসেকি জেলার একটি আবাসিক এলাকায় আগুনের সূত্রপাত হয়। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাতভর জ্বলতে থাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং একাধিক হেলিকপ্টার ব্যবহার করা হয়। তবুও বিপুল ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি।
জাপানের অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, আগুনে প্রায় ৪৮ হাজার ৯০০ বর্গমিটার এলাকা পুড়ে গেছে, যা আয়তনে প্রায় সাতটি ফুটবল মাঠের সমান। আগুনের ভয়াবহতায় ওই এলাকার ১৭৫ জন বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। পুলিশ ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে এবং দগ্ধ অবস্থায় ৫০ বছর বয়সী এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯৭৬ সালে সাকাতা শহরের অগ্নিকাণ্ডের পর ভবনের সংখ্যা ও পুড়ে যাওয়া এলাকার আয়তনের দিক দিয়ে এটিই জাপানের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। এর আগে ২০১৬ সালে ইতোইগাওয়ায় ১৪৭টি ভবন পুড়ে গেলেও তখন কোনো প্রাণহানি ঘটেনি।
অগ্নিকাণ্ডের ঘটনায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, “ঠাণ্ডায় ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হওয়া সকল বাসিন্দার প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় সরকার সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।”
কিউশু ইলেকট্রিক পাওয়ারের তথ্যমতে, আগুনের কারণে ওই এলাকার প্রায় ৩০০টি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)