×

ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশি চিকিৎকদের সম্মানে ঢাবি অ্যালামনাই, লন্ডন শাখার প্রীতিভোজ

২০২৫ জানুয়ারি ৩০ ১৮:৩৪:১৬

বাংলাদেশি চিকিৎকদের সম্মানে ঢাবি অ্যালামনাই, লন্ডন শাখার প্রীতিভোজ

ডুয়া নিউজ: লন্ডনে সফররত বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি চিকিৎসক প্রতিনিধিদলেরসম্মানে এক প্রীতিভোজের আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুক্তরাজ্য শাখা।

স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) লন্ডনের একটি অভিজাত রেস্তোরায় এই প্রীতিভোজের আয়োজন করা হয়।

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুক্তরাজ্য শাখার সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলের পৃষ্ঠপোষকতায় প্রীতিভোজটির আয়োজন করা হয়।

প্রীতিভোজে সফররত চিকিৎসকদের মধ্যে ছিলেন বাংলাদেশের প্রখ্যাত মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. নূরউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা.জাফর আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানে চিকিৎসক প্রতিনিধি দলকে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুক্তরাজ্য শাখার সার্বিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করা হয়।

প্রতিনিধিদলটি সংগঠনটির ঢাকা ও লন্ডনে বাংলাদেশিদের সম্ভাব্য সামাজিক ও পরিবেশগত উন্নয়ন কর্মকান্ডে গৃহীত কর্মসূচির ভূয়শী প্রশংসা করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

অ্যালামনাই এর অন্যান্য সংবাদ

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত