ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সাউথইস্ট ব্যাংকের নতুন ডিএমডি সেকান্দার-ই-আজম
নিজস্ব প্রতিবেদক: সাউথইস্ট ব্যাংক পিএলসি-তে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মোঃ সেকান্দার-ই-আজম। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটি এ তথ্য নিশ্চিত করেছে।
মোঃ সেকান্দার-ই-আজম যোগদানের আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয় ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসি-তে সিনিয়র অফিসার হিসেবে। পরবর্তীতে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মোঃ আজমেরব্যাংকিং অভিজ্ঞতা ২৭ বছরেরও বেশি এবং তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব সম্পন্ন করেছেন। তার নেতৃত্ব ও অভিজ্ঞতা সাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক সম্প্রসারণ এবং পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষাগত দিক থেকে, মোঃ সেকান্দার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় বি.কম এবং এম.কম ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া, তিনি লন্ডনের গিল্ডহল ইউনিভার্সিটি থেকে কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম-এ বিএসসি ডিগ্রিও সম্পন্ন করেছেন। তার যোগদান ব্যাংকের উচ্চ ব্যবস্থাপনা দলকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ