ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভিসা আবেদনকারীদের সতর্ক করল ব্রিটিশ হাইকমিশন
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন যুক্তরাজ্যের ভিসা আবেদনকারীদের সতর্ক করেছে, যাতে তারা ভুয়া ট্রাভেল এজেন্টের ফাঁদে না পড়ে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) হাইকমিশন একটি বার্তায় এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ভুয়া ট্রাভেল এজেন্টের কাছ থেকে সাবধান থাকতে হবে। যারা অতিরিক্ত ভিসা ফি দাবি করে এবং ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়, তাদের প্রতারণার উদ্দেশ্য থাকতে পারে।
এছাড়া বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, কোনো সংস্থা অতিরিক্ত ফি দাবি বা ভিসা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলে তাদের সেবা নেওয়া থেকে বিরত থাকতে হবে। এ ধরনের প্রতারণা বা জালিয়াতির ঘটনা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার কাছে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার হাইকমিশন আরও এক সতর্কবার্তায় জানিয়েছিল, যুক্তরাজ্যের ভিসার আবেদন প্রক্রিয়ায় জাল বা ভুয়া নথি জমা দিলে আবেদনকারীর ওপর ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তাই সবসময় বৈধ ও সত্য নথি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং ঝুঁকি না নিতে বলা হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত