ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আ’লীগকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তার দাবি, আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই সুষ্ঠু, ফ্যাসিবাদমুক্ত এবং ইতিহাসের সেরা হতে হবে। এজন্য আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত ‘নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে, তবে তাদের একমাত্র লক্ষ্য নির্বাচনকে ব্যাহত করা এবং শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠিত করা। তিনি আরও বলেন, জনগণ তাদের মাঠে নামা প্রতিহত করবে।
তিনি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার ও সচিবকে ধন্যবাদ জানান। তিনি বলেন, গণঅধিকার পরিষদ স্মারকলিপি দিয়েছিল যাতে জাতীয় পার্টিসহ ১৪ দলকে সংলাপে আহ্বান না করা হয়। নির্বাচন কমিশন তাদের সংলাপে ডাকেনি।
রাশেদ খান আরও বলেন, সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনে নিয়োগ হবে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে, রাজনৈতিক পরিচয় বা পারিবারিক সম্পর্কের কারণে নয়। ফ্যাসিবাদ পুনরায় মাথা তুলতে না পারে, এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সংগঠনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রোকন উদ্দীন, আমজনতা পার্টির সদস্য সচিব ফাতেমা তাসলিম রাধা, সবুজ আন্দোলনের সভাপতি কাজী রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নিরাপত্তা বিশেষজ্ঞরা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী