ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
সরকার ফারাবী: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও শক্ত হলো। ১৯ নভেম্বর ২০২৫, বুধবার দিনের প্রথম সেশনের মধ্যেই টাইগাররা ৯৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৫ রানে পৌঁছে যায়। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত সফলভাবে কাজে লাগিয়েছেন শান্তরা। আইরিশ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের ৪ উইকেট সত্ত্বেও মুশফিকুর রহিম ও লিটন দাসের প্রতিরোধী ব্যাটিং বাংলাদেশকে সহজেই এগিয়ে রাখে।
মুশফিকের শতক এবং মোমিনুলের মূল্যবান অবদান
বাংলাদেশের ইনিংসের মেরুদণ্ড হয়ে দাঁড়ান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিয়ে তিনি ২১৪ বলে ৫ চার থেকে ১০৬ রান করেন। ৯৮.১ ওভারে ম্যাথিউ হামফ্রেজের বলে সাজঘরে ফেরার আগে তিনি দলীয় স্কোরকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছিলেন।
তার আগেই মোমিনুল হক দায়িত্বশীল ব্যাটিংয়ে ১২৮ বলে ৬৩ রান যোগ করেন। ওপেনার সাদমান ইসলাম (৩৫) ও মাহমুদুল হাসান জয় (৩৪) দুজনই শুরুটা ভালো করলেও শুরুতেই ৯৫ রানের মধ্যে তিন উইকেট হারানোয় চাপ তৈরি হয়। সেখান থেকেই মুশফিক–মোমিনুল জুটি দলকে উদ্ধার করে।
লিটন–মিরাজের স্থির জুটি
দিন শেষে ক্রিজে অপরাজিত ছিলেন লিটন দাস, ১০৯ বলে ৪ বাউন্ডারি থেকে তার সংগ্রহ ৫৮*। তার সাথে আছেন মেহেদী হাসান মিরাজ, যিনি ১০ বলে ৫* রান করে দিন শেষ করেন। তৃতীয় দিনের শুরুতে এই জুটি দ্রুত রান তুলে লিড আরও বড় করার প্রত্যয়ে মাঠে নামবে।
ম্যাকব্রাইনের স্পিন–ঝলক
আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে কার্যকর ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ২৭.৫ ওভার বোলিং করে ৮৩ রানে তিনি তুলে নেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট সাদমান, জয়, মোমিনুল ও অধিনায়ক শান্তকে ফেরান এই অফ স্পিনার। মুশফিককে আউট করে দিনের পঞ্চম সাফল্য এনে দেন ম্যাথিউ হামফ্রেজ (৩১-১-৯৫-১)। তবে বাকি আইরিশ বোলারদের প্রভাব ছিল খুবই সীমিত।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মোমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, হাসান মুরাদ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়
সরাসরি দেখতে এখানেক্লিককরুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত