ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শততম টেস্টে মুশফিকের সেঞ্চুরি-লিটনের হাফ-সেঞ্চুরি: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
সরকার ফারাবী: ২০২৫ সালের ১৯ নভেম্বর দিনটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিজের শততম টেস্ট ম্যাচে নেমে এক অনবদ্য সেঞ্চুরি উপহার দেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাঁর এই মাইলফলক ইনিংস ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে।
শততম টেস্টে মুশফিকের ঐতিহাসিক সেঞ্চুরি
ক্যারিয়ারের ১০০তম টেস্টে মুশফিকুর রহিম খেলেন ২০০ বলের অসাধারণ ইনিংস, যেখানে তিনি অপরাজিত থেকে ১০১* রান সংগ্রহ করেন। ৫টি চারের মার ও ৫১.২৮ স্ট্রাইক রেটে গড়া এই ব্যাটিং দর্শকদের বিমোহিত করেছে। কঠিন পরিস্থিতি সামলে দলকে স্থিতিশীলতা এনে দেন এ অভিজ্ঞ ক্রিকেটার। দিনের খেলা শেষে তাঁর শতকে ভর করে বাংলাদেশ ৪ উইকেটে ২৯৪ রান তুলে দৃঢ় অবস্থানে পৌঁছে যায়।
লিটন দাস ও মমিনুল হকের গুরুত্বপূর্ণ ভূমিকা
মুশফিকের সঙ্গে মিডল অর্ডারের লিটন দাস ও মমিনুল হক দারুণ সমর্থন দেন। মমিনুল ১২৮ বল মোকাবিলা করে ৬৩ রানের ইনিংস খেলেন এবং চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন। অপরদিকে, লিটন দাস ১০৪ বলে ৫৪* রান করে দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত অপরাজিত থেকে মুশফিকের সঙ্গ দিচ্ছিলেন।
ইনিংসের শুরুতে ওপেনার সাদমান ইসলাম (৩৫) এবং মাহমুদুল হাসান জয় (৩৪) ভালো শুরু করলেও বড় স্কোর গড়তে ব্যর্থ হন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও মাত্র ৮ রান করে আউট হয়ে ফেরেন।
আইরিশদের মধ্যে ম্যাকব্রাইনের একক সাফল্য
আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। তিনি একাই বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানকে আউট করেন সাদমান (৫২), জয় (৮৩), শান্ত (৯৫) ও মমিনুল (২০২)। ২৬ ওভার বল করে ৮২ রানে তার ঝুলিতে জমে ৪ উইকেট। দলের অন্য বোলাররা উইকেটের দেখা পাননি।
বাংলাদেশের শক্ত অবস্থান
টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৯১.৩ ওভার শেষে ২৯৪/৪ স্কোর নিয়ে দ্বিতীয় দিনের লাঞ্চের আগে শেষ করে। মুশফিক-লিটনের অপরাজিত জুটিকে সামনে রেখে ৩০০ রানের গণ্ডি পেরিয়ে আরও বড় সংগ্রহের প্রত্যাশায় রয়েছে স্বাগতিকরা।
সরাসরি দেখতে এখানেক্লিককরুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত