ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ছাত্র উপদেষ্টারা যেন দেশ ছাড়তে না পারে: মুনতাসির
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্থায়ী অব্যাহতি পাওয়ার পর কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ এবার ছাত্র উপদেষ্টাদের নিয়ে তীব্র ও সরব সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাম্প্রতিক মন্তব্যে তিনি অভিযোগগুলোর পাশাপাশি কঠোর পদক্ষেপ গ্রহণেরও দাবি তোলেন।
এক ফেসবুক পোস্টে মুনতাসির লেখেন, ছাত্র উপদেষ্টারা যেন কোনোভাবে দেশ ছাড়তে না পারে, সেই ব্যবস্থা করা জরুরি। এ বিষয়ে দুদক এবং ড. ইউনুসকে দ্রুত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান তিনি।
এর আগে গত শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে লাইভে এসে তিনি দাবি করেন, ছাত্র উপদেষ্টারাই “বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছেন।” তাঁর কথায়, সব উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন এই ছাত্র উপদেষ্টারাই।
এনসিপি থেকে স্থায়ী বহিষ্কার পাওয়া এই নেতা আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর যেকোনো সমস্যার সমাধানে বা অভিযোগ জানাতে কেউ উপদেষ্টাদের কাছে গেলে, তাদের ছাত্র উপদেষ্টাদের কাছে যেতে বলা হতো। ছাত্র উপদেষ্টাদের অনুমতি ছাড়া কারও সঙ্গে দেখা করা যেত না—এমন ‘অ্যাবসুলেট পাওয়ারের’ দাবি করেন তিনি।
মুনতাসিরের ভাষ্য অনুযায়ী, ডিসি-ওসি নিয়োগ থেকে শুরু করে এসেনশিয়াল ড্রাগস ও পেট্রোবাংলার এমডি নিয়োগ সব কিছুতেই ওই ছাত্র উপদেষ্টাদের ক্ষমতা ছিল প্রভাবশালী। তিনি অভিযোগ করেন, বড় অঙ্কের টাকার বিনিময়ে তারা অনিয়ম করেছেন এবং “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি” ও “মানুষের সঙ্গে বেইমানি” করেছেন।
এনসিপি থেকে বহিষ্কারের পরদিনই মুনতাসির উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। এরপর নতুন করে তিনি আখতার হোসেনের দিকেও অভিযোগের তীর ছোড়েন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর