ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে মাউশি
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ২০২৩ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য অনলাইন নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে। এবার এই নিবন্ধন কার্যক্রম বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে।
বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সকল মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের জন্য নিবন্ধনের শেষ সময় ২৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
চিঠিতে আরও সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের পর আর কোনো শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। এছাড়া, অন্য বোর্ড থেকে টিসি নিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও এই সময়সীমার মধ্যে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে বাধ্য থাকবেন।
এর আগে, অষ্টম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ৭ থেকে ১২ অক্টোবর পর্যন্ত খোলা হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর