ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
সৌদিতে প্রথম বিলাসবহুল রেলভ্রমণ, আসছে ‘ড্রিম অব ডেজার্ট’
ডুয়া ডেস্ক : সৌদি আরব আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে বিলাসবহুল রেলভ্রমণ প্রকল্প চালু করছে। দেশটির রেল দপ্তর (এসএআর) এবং ইতালির হোটেল কোম্পানি আর্সেনালের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বুধবার, এই প্রকল্পের প্রথম ট্রেন ‘ড্রিম অব ডেজার্ট’-এর নকশা উন্মোচন করা হয়েছে।
২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে চালু হতে যাওয়া ট্রেনটি মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচ তারকা ক্যাটাগরির ট্রেন হিসেবে ইতিহাস গড়তে চলেছে।
চলমান ফাইভ-স্টার হোটেল
ড্রিম অব ডেজার্ট ট্রেনে থাকবে ১৪টি বিলাসবহুল বগি, যার মধ্যে রয়েছে ৩৪টি স্যুট। প্রতিটি স্যুটের যাত্রীদের জন্য থাকবে আন্তর্জাতিক মানের আতিথেয়তা ও পেশাদার সেবা। সৌদি রেল দপ্তরের (এসএআর) বিবৃতিতে ট্রেনটিকে ‘চলমান ফাইভ-স্টার হোটেল’ হিসেবে অভিহিত করা হয়েছে।
ট্রেন রুট ও নকশা
ট্রেনটি রাজধানী রিয়াদ থেকে যাত্রা শুরু করে সৌদির উত্তরাঞ্চল ভ্রমণ করবে। যাত্রীরা ট্রেনের জানালা দিয়ে সৌদির নয়নাভিরাম মরুভূমি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
ড্রিম অব ডেজার্টের নকশা ও অভ্যন্তরীণ সজ্জার দায়িত্বে ছিলেন লেবানিজ স্থপতি অ্যালিন আসমার ডি’ আম্মান। তিনি সৌদির ঐতিহ্য ও আধুনিক বিলাসিতার এক অনন্য সংমিশ্রণ ঘটিয়েছেন ট্রেনের ইন্টেরিয়রে।
সৌদির পর্যটনে নতুন যুগ
এসএআরের মতে, ড্রিম অব ডেজার্ট সৌদি পর্যটন খাতের জন্য এক যুগান্তকারী সংযোজন। এই ট্রেন একদিকে মধ্যপ্রাচ্যের রেলভিত্তিক পর্যটনকে উৎসাহিত করবে, অন্যদিকে সৌদির ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরবে। (সূত্র: গালফ নিউজ)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- দেশে সোনার দামে বড় পতন
- লন্ডনে বৈশাখী উৎসব ঘিরে ঢাবি অ্যালামনাই ইউকে’র নতুন যাত্রা
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম