ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ-আসিফ
ডুয়া ডেস্ক: জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। দলটির ঘোষণা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে করা হবে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন এবং জুন মাসে আরেক উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগের পরিকল্পনা করছেন।
জাতীয় এক দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দল প্রথমে একটি আহ্বায়ক কমিটি গঠন করবে। যার সদস্যসচিব হিসেবে থাকবেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলছে।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, ছাত্রদের প্রতিনিধি থাকার পর রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসা মেনে নেওয়া হবে না। নাহিদ ইসলাম এই প্রসঙ্গে জানিয়েছেন, তিনি যদি রাজনৈতিক দলে যোগ দেন তবে সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। যা দেশের রাজনৈতিক পরিবেশে উত্তেজনা সৃষ্টি করেছে।
জাতীয় নাগরিক কমিটির নেতারা জানিয়েছেন, আন্দোলনের প্রথম সারিতে থাকা নাহিদ ইসলাম এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘোষক হিসেবে জনগণের মধ্যে জনপ্রিয়। সম্প্রতি এক বৈঠকে গৃহীত মতামতের মাধ্যমে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের প্রয়োজনীয়তা প্রকাশ পেয়েছে যাতে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বজায় রাখা যায়।
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমে জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও জনতার আকাঙ্ক্ষা হলো অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা নতুন রাজনৈতিক উদ্যোগে সামনে থেকে নেতৃত্ব দেবেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, ছাত্র প্রতিনিধি হিসেবে যারা এখনও সরকারে আছেন তারা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগে যোগ দিতে প্রস্তুত হবেন।
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের বিষয় এখনও চূড়ান্ত হয়নি। তবে যে বিষয়টি নিশ্চিত হয়েছে তা হলো, যারা সরকারে থাকবেন তারা রাজনৈতিক দলে যুক্ত হতে পারবেন না; জন্য অবশ্যই সরকারের পদ থেকে পদত্যাগ করতে হবে।
গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের ঘোষণা করতে পারেন। তারা ২৪ দফার ইশতেহার তৈরিতে একটি ১৭ সদস্যের কমিটি গঠন করেছে।
তথ্য : আমার দেশ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন