ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
১০ কোম্পানির নেতৃত্বে ৫ দিনের সর্বোচ্চ রেকর্ড
নিজস্ব প্রতিবেদক : আজ (১৮ নভেম্বর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৮৪৭ পয়েন্টে, যা গত ৫ দিনের মধ্যে সর্বোচ্চ। আর এই সর্বোচ্চ রেকর্ড গড়ার নেতৃত্ব দিয়েছে ১০ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, বিএটিবিসি, লাফার্জহোলসিম, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ওয়ালটন হাইটেক, ন্যাশনাল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ফার্মা এবং সাউথইস্ট ব্যাংক। আজ মঙ্গলবার ডিএসইর সূচকে এই ১০ কোম্পানি ২৪ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। আজ ডিএসইর সূচকে ব্যাংকটি ৪ পয়েন্ট পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৭০ পয়সা বা ২.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩০ পয়সা। আর ব্যাংকটির শেয়ার দর ৩৪ টাকা ৪০ পয়সা থেকে ৩৫ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৪৯ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ৩ পয়েন্ট যোগ করেছে বিএটিবিসি। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৭০ পয়সা বা ২.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫০ টাকা ১০ পয়সা। আর কোম্পানিটির শেয়ার দর ২৪৫ টাকা ৯০ পয়সা থেকে ২৫১ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৫৯ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ প্রায় ৩ পয়েন্ট যোগ করেছে লাফার্জহোলসিম। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৪.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪৭ টাকা ৩০ পয়সা থেকে ৫০ টাকায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ২ কোটি ২১ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রায় ৩ পয়েন্ট, ওয়ালটন হাইটেক ২ পয়েন্টের বেশি, ন্যাশনাল ব্যাংক প্রায় ২ পয়েন্ট, ইস্টার্ন ব্যাংক প্রায় ২ পয়েন্ট, ব্র্যাক ব্যাংক প্রায় ২ পয়েন্ট, ওরিয়ন ফার্মা ১ পয়েন্টের বেশি এবং সাউথইস্ট ব্যাংক ১ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি