ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম পুনর্নির্ধারণ করলো কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এবার প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম ১৫ হাজার টাকা এবং রৌপ্য মুদ্রায় সাড়ে ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে, যা সেদিন থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রায় (বাক্সসহ) ১৫ হাজার টাকা বাড়িয়ে দাম ১ লাখ ৮৫ হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এতদিন এই মুদ্রাগুলো ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি হতো।
এর পাশাপাশি, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকায় বেচাকেনা হচ্ছে।
স্মারক স্বর্ণমুদ্রার পাশাপাশি ফাইন সিলভারের স্মারক মুদ্রার দামও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি রৌপ্যমুদ্রা (বাক্সসহ) ৫ হাজার ৫০০ টাকা বেড়ে এখন থেকে ১৪ হাজার টাকায় বিক্রি হবে। এতদিন এই মুদ্রাগুলো ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি হতো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি