ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিএনপির ২৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিকভাবে বহিষ্কৃত এবং পদ স্থগিত করা ২৮ নেতার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত আজ প্রত্যাহার করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সোমবার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে গাজীপুর মহানগর, বাসন মেট্রো থানা, বরিশাল দক্ষিণ, দিনাজপুর, কুমিল্লা উত্তর, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ এবং ছাতকসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপির ২৮ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের কারণে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
আবেদনের প্রেক্ষিতে দলের সিদ্ধান্ত মোতাবেক আজ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, হবিগঞ্জ জেলাধীন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসানের স্বেচ্ছায় দেওয়া পদত্যাগপত্রও প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া দিনাজপুর জেলাধীন ফুলবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. খুরশিদ আলমের স্থগিতাদেশও প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর