ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
সেজদায় লুটিয়ে পড়া ছাত্ররা জানালো কৃতজ্ঞতা, শহীদদের জন্য প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক :চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের খবর জানার সঙ্গে সঙ্গে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার মধ্যে আনন্দ ও উদ্দীপনা দেখা দেয়। অনেকেই সেজদায় লুটিয়ে পড়েন এবং সৃষ্টিকর্তার প্রশংসা ও কৃতজ্ঞতা জানান। ছাত্ররা দোয়া ও মোনাজাত করেন জুলাই আন্দোলনে শহীদদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনার এবং আহতদের সুস্থতার জন্য। একই সঙ্গে তারা স্লোগান দিতে থাকেন, যার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের প্রতি প্রতিবাদ জানান।
সোমবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। ধানমন্ডি ৩২-এ রায়ের খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে এলাকার পরিবেশে উল্লাসের ছাপ পড়ে। ছাত্র-জনতা আনন্দ মিছিল করে স্লোগান দিতে থাকেন।
এর আগে, রায় ঘোষণার দিন সকাল থেকেই ধানমন্ডি ৩২ এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী কয়েক দফা মুখোমুখি অবস্থান নেন। সংঘর্ষ, টিয়ারশেল ও ইটপাটকেল নিক্ষেপের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
মামলার রায়ের জন্য ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর দিন ধার্য করেন। মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন পরে রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন এবং নিজের দায় স্বীকার করেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা