ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
শেখ হাসিনার মৃত্যুদণ্ডে নিম্ন আদালতে আইনজীবীদের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর ঢাকার নিম্ন আদালত এলাকায় এক ভিন্ন রকম উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণার পরপরই জাতীয়তাবাদী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সংগঠিত হন আনন্দ মিছিলে।
সোমবার বিকেল ৩টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শতাধিক সদস্য রায়কে স্বাগত জানিয়ে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা আইনজীবী সমিতি কার্যালয় থেকে শুরু হয়ে আদালত চত্বর প্রদক্ষিণ করে। পরে তারা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখেন, বিভিন্ন স্লোগান দেন এবং আনন্দের অংশ হিসেবে মিষ্টি বিতরণ করেন।
ফোরাম সদস্যদের দাবি, তারা এ রায়ে সন্তুষ্ট এবং মনে করেন এটি সম্পূর্ণ নিরপেক্ষ বিচার। ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক ওয়ালিউল ইসলাম বলেন, “এ রায়ের মাধ্যমে গণতন্ত্রের পূর্ণ জন্ম হয়েছে। আমরা আশা করি, দেশে আর কোনো ফ্যাসিবাদী জন্ম নেবে না।”
রায়ের পর আইনজীবীদের এই প্রকাশ্য উদযাপন নিম্ন আদালত এলাকায় দিনভর আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যা রাজনৈতিক উত্তেজনার আরেকটি নতুন মাত্রা যোগ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা