ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে হেলিকপ্টার-বিমান সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটেছে। যেখানে একটি যাত্রীবাহী বিমান সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানটিতে থাকা ৬৪ জন আরোহীর মধ্যে কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে উদ্ধারকারী দল নদী থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের নিকটে এই দুর্ঘটনাটি ঘটে। পিএসএ এয়ারলাইনসের ফ্লাইটে চার ক্রুসহ মোট ৬৪ জন যাত্রী ছিল। অপরদিকে হেলিকপ্টারটিতে তিন জন মার্কিন সেনাসদস্য ছিলেন।
দুর্ঘটনার পর সল্প সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রম শুরু হয়। যেখানে ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ ও মার্কিন সামরিক বাহিনীসহ একাধিক সংস্থা অংশগ্রহণ করছে। পুলিশ জানায়, বিমানটি সংঘর্ষের পর পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়ে যায়। সকল উদ্ধার কার্যক্রম মিলে ঘটনাস্থলটি দ্রুত নিরাপদ করা হচ্ছে।
এছাড়া দুর্ঘটনার ফলে বিমানবন্দরে সব ধরনের উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। কর্তৃপক্ষ ঘটনার পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় তথ্য জানাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস