ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
মির্জা ফখরুলের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলীয় শিষ্টাচার ও শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি।
রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু স্বাক্ষরিত দলীয় প্যাডে এই নোটিশটি জারি করা হয়। নোটিশে আকমল হোসেন চৌধুরীকে ২৪ ঘণ্টার মধ্যে অশ্লীল স্লোগানের বিষয়ে যথাযথ কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১৬ নভেম্বর বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-ফরিদপুর প্রধান সড়কে রাজবাড়ী-১ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাজবাড়ী পৌর বিএনপির কিছু কর্মী একটি মিছিল শুরু করে। ওই মিছিলে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলীয় শিষ্ঠাচার এবং শৃঙ্খলা চরমভাবে ভঙ্গ করেছেন। এই স্লোগানের ভিডিও ইলেকট্রনিক্স মিডিয়াসহ সবত্র ভাইরাল হয়েছে এবং রাজবাড়ী জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, একজন দায়িত্বশীল নেতা হয়ে এই ধরনের অশ্লীল স্লোগান দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু জানিয়েছেন, দলের মহাসচিবের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় আকমল হোসেন চৌধুরীকে শোকজ করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে। সঠিক জবাব না পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে রোববার বিকেলে গোয়ালন্দ মোড় অবরোধ করে বিক্ষোভ করে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আসলাম গ্রুপের সমর্থক ও অনুসারীরা। এ সময় আসলামপন্থি অনুসারী এবং রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন। এই স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)