ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
শাহবাগে মশাল মিছিল: শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি
নিজস্ব প্রতিবেদক: রোববার সন্ধ্যা ৭টায় জাতীয় ছাত্রশক্তি রাজধানীর শাহবাগ চত্বর থেকে একটি মশাল মিছিল শুরু করে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। আন্দোলনকারীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অভিযোগে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ নানা স্লোগান দেন।
মশাল মিছিলের পর রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। তিনি বলেন, “আমরা এখানে দাঁড়িয়েছি গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মী ও জামায়াত-শিবিরের ওপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে, তার বিচারের দাবিতে। আমরা এখানে জুলাইয়ের ১ হাজার ৫০০ শহীদের পরিবারের পক্ষে এসেছি। শাহবাগ কায়েম করতে এসেছি না, আমরা বিচার চাইতে এসেছি।”
জাহিদ আহসান আরও বলেন, “আমরা বিচার বিভাগের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ চাই না। তবে চাই, বিচার বিভাগ গত ১৬ বছরে ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ড, গুলি, এবং মা-বাবাদের শূন্য বুকের কথা স্মরণ করে কালকের রায় প্রদান করবে।”
তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তার প্রভাব হারিয়েছে। আওয়ামী লীগ এখন একটি ডাইনোসর। তারা আর কখনও ফিরে আসবে না। ২০০ টাকায় ভাড়া করে ককটেল মারলেই রাজনীতি হয় না। যারা দিল্লি চলে গেছে, তারা আর ঢাকায় ফিরবে না। ৫ আগস্টে শেষ হয়ে গেছে সেই রাজনীতি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো এন্ট্রি থাকবে না।”
জাহিদ আহসান আরও অভিযোগ করেন, “শুধু জুলাই গণহত্যাই নয়, শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। শুরু হয়েছিল শেখ মুজিব দিয়ে, শেষ হয়েছে শেখ হাসিনা দিয়ে।”
বক্তব্যের শেষে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখতে চাইবে। কাল শহীদ আবু সাঈদের মা, মীর মুগ্ধের মা এই বিচার দেখে সন্তুষ্ট হবেন।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত