ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
হামাস মুক্তি দিচ্ছে ৮ জিম্মিকে, ইসরায়েল ১১০ ফিলিস্তিনিকে
ডুয়া ডেস্ক : ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির তৃতীয় ধাপে বৃহস্পতিবার তিন ইসরায়েলিসহ ৮ জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। বিপরীতে কারাগার থেকে ১১০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল।
বার্তা সংস্থা এএফপি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ৩২ থাই শ্রমিককে আটক করে হামাস। এর আগের জিম্মি মুক্তির সময় এরমধ্যে থেকে ২৩ জনকে মুক্তি দেয়া হয়। আজ মুক্তি পাচ্ছেন পাঁচজন।
গত ১৯ জানুয়ারি জিম্মি মুক্তির প্রথম ধাপে তিন ইসরায়েলির বদলে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। ২৫ জানুয়ারি দ্বিতীয় দফা চার ইসরায়েলি জিম্মির বিপরীতে মুক্তি পায় ২০০ ফিলিস্তিনি।
এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যেই অধিকৃত পশ্চিমতীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে প্রাণ গেছে ১০ জনের।
সবশেষ গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৫৯ লাশ উদ্ধার করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখ ১১ হাজারের বেশি মানুষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস