ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল-শারা
ডুয়া ডেস্ক : সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (সানা) এ খবর জানিয়েছে।
সানার খবরে বলা হয়, শারাকে অন্তর্বর্তীকালীন একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে। এই পরিষদ একটি নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবে।
হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আল-শারা এতদিন সিরিয়ার বিরোধী সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত ছিলেন। গত মাসে এই গোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত দ্রুত আক্রমণে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়। আসাদের অপসারণের পর থেকে এইচটিএস কার্যত ক্ষমতাসীন দলে পরিণত হয়েছে।
তারা একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে। যার বেশিরভাগ সদস্যই স্থানীয় সরকারের কর্মকর্তা, যারা পূর্বে বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে দায়িত্ব পালন করেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ