ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
আজ রাজধানীতে যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
ডুয়া ডেস্ক: সাপ্তাহিক ছুটির দিনে পরিবার বা বন্ধুদের নিয়ে রাজধানীতে ঘুরতে বা কেনাকাটা করতে বের হলে অনেকেই হঠাৎ দেখে হতাশ হন প্রয়োজনীয় মার্কেট বা দোকানপাট আগেই বন্ধ। তাই শনিবার বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে কোন এলাকাগুলোতে অর্ধদিবস ছুটি থাকে, তা আগে থেকেই জেনে নেওয়া জরুরি।
অর্ধদিবস বন্ধ থাকা এলাকার দোকানপাট
শনিবার অর্ধদিবস ছুটি পালন করা হয় রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকায়। এর মধ্যে রয়েছে—বাংলাবাজার, শ্যামবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ এবং গুলিস্তানের দক্ষিণাংশ। এছাড়া ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, শাঁখারী বাজার, চাঙ্খারপুল ও লক্ষ্মীবাজারেও দোকান আংশিক সময়ের জন্য বন্ধ থাকে।
অর্ধদিবস বন্ধ থাকা মার্কেটসমূহ
এদিন রাজধানীর বেশ কিছু বাজার ও সুপার মার্কেটও অর্ধদিবসের জন্য বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে—গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন ও ইসলামপুরের কাপড়ের দোকান।
দিনের শেষভাগে কেনাকাটা কিংবা ঘোরাঘুরি করতে চাইলে এসব এলাকার মার্কেট আগে থেকেই খোলা–বন্ধের সময় জেনে পরিকল্পনা সাজালে অযথা ভোগান্তি এড়ানো সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত